দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভুয়া চাকরিদাতা বারেক হাজীসহ গ্রেফতার ৫ : একশ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বারেক হাজী গং

ভুয়া চাকরিদাতা বারেক হাজীসহ গ্রেফতার ৫ : একশ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বারেক হাজী গং

ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): চাকরি দেয়ার আশ্বাস ও বড় বড় ব্যবসার অংশীদার করার ফাঁদ পেতে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নাম বারেক সরকার হলেও বারেক হাজী নামেই সবার কাছে পরিচিত তিনি। ১৮ বছর বয়সে সৌদি আরব যাওয়ার পর দেশে ফিরে RCD বা রয়েল চিটার ডেভলপমেন্ট নামে সংগঠন গড়ে তোলেন তিনি। এ প্রতিষ্ঠানের নামে রাজধানীর উত্তরা, মিরপুর ও মতিঝিলের বিভিন্ন এলাকায় অত্যাধুনিক অফিস ভাড়া নেয় এই চক্র। আধুনিক এই প্রতিষ্ঠানই ছিল তার প্রতারণা সাম্রাজ্য।

র‌্যাব-৪ এর সিও চৌধুরী মঞ্জুরুল কবির জানান, ৪৩ বছর ধরে সে নিরবচ্ছিন্নভাবে যে ব্যবসা করে যাচ্ছে, এ পর্যন্ত সে বাধার সম্মুখীন হয়নি। তার চালচলন যেমন ভিআইপি ধরনের, তার প্রতারণার কৌশলগুলোও ভিআইপি ধরনের। দেশি কাউকে বিদেশি বেশে সাজিয়ে নিয়ে আসে, তাদের মাধ্যমে তাস খেলার একটা কৌশল অবলম্বন করে।

সরকারি বেসরকারি উচ্চপর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন কোম্পানির ভুয়া কাগজপত্র ও দলিল তৈরি করে প্রতারণার ফাঁদ তৈরি করে ৪৩ বছরে একশ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছিল তারা।

র‌্যাব-৪ এর সিও চৌধুরী মঞ্জুরুল কবির জানান, ভিকটিমকে বলা হয় আপনি ৩০ লাখ টাকা আনলেই এক কোটি টাকা পাবেন, ভিকটিম ৩০ লাখ টাকা যখনই শো করে, এরমধ্যেই তারা অফিস পরিবর্তন করে ফেলে। এ জাতীয় প্রতারণা যতগুলো আছে ঢাকা শহরে সবকিছুর তিনি হচ্ছে সম্রাট। এ পর্যন্ত আমরা শতাধিক কোটি টাকা প্রতারণার প্রমাণ পেয়েছি।

এই চক্রে জড়িতদের অন্য সদস্যদের দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT