দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

ভূমি-কিয়ারা-সানি এবার নগ্ন অবতারে

বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বলিউড-অনুরাগীদের কাছে প্রতি বছরের অন্যতম সেরা আকর্ষণ ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার। কারা তার ক্যালেন্ডারে স্থান পাবেন, তা নিয়ে বছরভর চলে বিস্তর জল্পনা-কল্পনা। ফোটোগ্রাফির চমকই এই ক্যালেন্ডারের মুখ্য আকর্ষণ।

এ বছরও নতুন ক্যালেন্ডার নিয়ে হাজির হয়েছেন ডাব্বু। প্রতি বছরই তার ক্যালেন্ডারে লেন্সবন্দি হওয়ার জন্য মুখিয়ে থাকেন প্রথম সারির তারকারা। এ বছরও ধরা পড়েছে সেই একই ট্রেন্ড। তার ক্যালেন্ডারে হট অবতারে ধরা দিয়েছেন বিদ্যা বালান, ভূমি পেডনেকার, কিয়ারা আদভানি, সানি লিওন, আলিয়া ভাটসহ অনেকে। শুধুমাত্র অভিনেত্রীরা নন রয়েছেন শাহরুখ খান, ভিকি কৌশলসহ বলিউডের উজ্জ্বল নক্ষত্ররা।

মুম্বইয়ে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে এই ক্যালেন্ডার। ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিল প্রায় পুরো বলিউড। সব বয়সি তারকারাই এদিন হাজির হয়েছিলেন।

এই প্রথম ডাব্বু রত্নানির ক্যালেন্ডারে দেখা দিলেন ভূমি এবং আত্মপ্রকাশেই বাজিমাত। কারণ প্রথম বারই তিনি ধরা দিয়েছেন নগ্ন হয়ে। একটি ছবি ভূমি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে অলস ভঙ্গিমায় বাথটাবে এলিয়ে আছেন ভূমি। নজর কাড়ছে তাঁর রেশম মোলায়েম চুল এবং হাতের ব্রেসলেট।

চিরাচরিত শাড়ি ছেড়ে বিদ্যা বালন মডেলিং করেছেন সম্পূর্ণ বিপরীত মেরুর পোশাকে। তিনি ডাব্বু রত্নানির ক্যামেরায় ধরা দিয়েছেন সাহসী সাজে। ক্যালেন্ডার প্রকাশের অনুষ্ঠানেও বিদ্যা এসেছিলেন তাঁর চেনা লুকের বাইরে অন্য চেহারায়।

ডাব্বুর ফোটোগ্রাফিতে মোহময়ী লাগছে আর এক নায়িকা কৃতী শ্যাননকেও। সাদা-কালো সেই ছবি শেয়ার করেছেন কৃতীও, নিজের প্রোফাইলে। প্রায় খোলা শরীরের কৃতীতে মজেছেন নেটিজেনরা। স্বমহিমায় লেন্সবন্দি হয়েছেন সানি লিয়নও। ছবিতে দেখে মনে হচ্ছে, নগ্ন সানি নিজের সামনে একটি বই মেলে ধরে আছেন।

এ বছর বাকি নায়িকা যারা মডেলিং‌ করেছেন, তাদের মধ্যে অন্যতম জ্যাকলিন ফার্নান্দেজ, কিয়ারা আডবাণী, অনন্যা পাণ্ডে এবং পরিণীতি চোপড়া। পাতার ফাঁকে কিয়ারাও ধরা দিয়েছেন নগ্ন হয়ে।

শুধু নায়িকারাই নন। পাল্লা দিয়েছেন নায়করাও। ডাব্বুর ক্যালেন্ডারের ছবি শেয়ার করেছেন ভিকি কৌশল। সেখানে তিনি জল থেকে উঠে আসছেন। ভিকির আধভেজা ছবিতে তার হট লুকই ধরা পড়েছে। পাশাপাশি, ডাব্বুর ক্যামেরায় ধরা পড়েছেন অক্ষয় কুমার, হৃতিক রোশন, জন আব্রাহাম, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ এবং বরুণ ধওয়নের মতো জনপ্রিয় নায়করাও।

বলিউড এখন অনেকটাই ডাব্বু রত্নানির চোখ দিয়ই দেখে। ঝলমলে সব তারার ভিড় তার স্টুডিয়োতে। প্রতি বছর অপেক্ষা থাকে নতুন ক্যালেন্ডারে কী চমক রাখছেন, তার জন্য। শোনা যায়, ডাব্বুর পারিশ্রমিক নাকি এই মুহূর্তে বলিউডে সর্বোচ্চ। প্রত্যেক বছর তার ক্যালেন্ডারে স্থান পাওয়ার পরই কোনও নতুন তারকাকে ‘অ্যারাইভড ইন শোবিজ’ তকমা দেওয়া হয়। বর্তমানে তিনি-ই বলিউডের সেরা গ্ল্যামার ফোটোগ্রাফার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT