দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভেঙেছে বাম হাত, আর ডাক্তারে ব্যান্ডেজ করেছেন ডান হাতে

ভেঙেছে বাম হাত, আর ডাক্তারে ব্যান্ডেজ করেছেন ডান হাতে

হেলথ ডেস্ক, ২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আম পাড়তে গাছে ওঠার পর পড়ে গিয়ে হাত ভেঙে যায় সাত বছর বয়সি ফায়জানের। পরে সরকারি হাসপাতালে গেলে ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করে দেন। তবে বিপত্তি হলো ফায়জানের ভেঙেছে বাম হার আর ডাক্তারে ব্যান্ডেজ করেছেন ডান হাতে। এ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের দারভাঙা জেলায়।

জানা গেছে, গাছ থেকে পড়ে ফায়জানের বাঁ হাত ভেঙে যায়। অসহ্য যন্ত্রণার কাতরাচ্ছিল সেই বালক। তাকে দ্বারভাঙা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকেরা ভুল হাতে প্লাস্টার করেছে বলে অভিযোগ উঠেছে।

আক্রান্ত ফায়জান জানিয়েছে, বাঁ হাত ভেঙেছে কিন্তু ওরা ডান হাতে প্লাস্টার করে দিলেন। প্লাস্টার করার সময় একাধিকবার সেই মারাত্মক ভুল বলার চেষ্টা করেছিল বলে দাবি করেছে ফায়জান। কিন্তু সেই কথায় কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ তার। ফায়জানে কথায়, ‘আমি অনেকবার বলার চেষ্টা করেছিলাম যে আমার ভুল হাতে প্লাস্টার করা হচ্ছে। কিন্তু কেউ আমার কথায় কোনও গুরুত্ব দেয়নি’।

চিকিৎসকের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে ফায়জানের মা বলেন, ‘এটা গাফিলতির একটা চরম পর্যায়। হাসপাতাল থেকে আমাদের একটা ট্যাবলেটও দেওয়া হয়নি। সমগ্র ঘটনার তদন্ত হওয়া উচিত।’

এই ভুল হাতে প্লাস্টার খবরটি প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে বিহারের স্বাস্থ্যমন্ত্রণালয়। রাজ্য স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রী মঙ্গল পাণ্ডে অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

এই ঘটনায় জড়িত সিকিৎসকসহ অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ রঞ্জন প্রসাদ। তিনি বলেছেন, ‘এটা একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যত দ্রুত সম্ভব আমি বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT