দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভৈরবে প্রথম শনাক্ত করোনা রোগী ভৈরব থানার এসআই চাঁন মিয়া সুস্থ হয়ে ফিরেছেন

ভৈরবে প্রথম শনাক্ত করোনা রোগী ভৈরব থানার এসআই চাঁন মিয়া সুস্থ হয়ে ফিরেছেন

হেলথ ডেস্ক, ২৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  কিশোরগঞ্জের ভৈরবে শনাক্ত হওয়া প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চাঁন মিয়া সুস্থ হয়ে ফিরেছেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নন্দিবাড়ির নায়েব আলীর ছেলে। মঙ্গলবার বিকালে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থতার সনদপত্রসহ ছাড়পত্র দেওয়া হয়।

গত ৯ এপ্রিল জ্বর, সর্দি, শ্বাসকষ্ট অনুভব করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। এরপর চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠায়। এর পরদিন রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এলে তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রায় ১৫ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থতা অনুভব করলে তিনবার তার নমুনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, করোনায় আক্রান্ত এসআই চাঁন মিয়া সুস্থ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। এরপরও উর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে তিনি তার নিজ বাড়িতে ১০ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT