দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভোগান্তিতে রাজধানীর ভোটার তথ্য সংগ্রহকারীরা

ভোগান্তিতে রাজধানীর ভোটার তথ্য সংগ্রহকারীরা

ঢাকা, ০৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পর্যাপ্ত প্রচার-প্রচারণা না থাকায় রাজধানীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রথম দিনেই ভোগান্তি পোহাতে হয়েছে তথ্য সংগ্রহকারীদের। ঢাকার ১২টি থানায় আজ থেকে একযোগে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

আজ ৩ জুলাই বুধবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করতে দেখা যায় মাঠ পর্যায়ের কর্মীদের। ২০০৪ সালের পহেলা জানুয়ারি বা তার আগে জন্ম হয়েছে এমন যে কেউ যুক্ত হতে পারছেন এই তালিকায়।

তবে তথ্য সংগ্রহ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই বেগ পেতে হয় মাঠকর্মীদের। নতুন ভোটার থাকলেও বাড়িতে ছিলেন না অনেকে। নগরবাসীর অভিযোগ হালনাগাদ কার্যক্রমের তথ্য জানতেন না তারা। সময়ের সাথে মানুষের সাড়া বাড়বে বলে মনে করেন তথ্য সংগ্রহকারীরা।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ইয়াসমিন আরা বলেন, আরও বেশি প্রচার দরকার। আমাদের দেশের মানুষ সবাই সচেতন এটা বলব না। যখন দরকার পড়ে তখন তারা দৌড়াদৌড়ি করেন। তারা আমাদের একটু সহযোগিতা করলে খুব সহজেই এই সমাধানটা করা যায়।

হালনাগাদ কার্যক্রমে পুরনো তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে মৃত ব্যক্তির নাম। জন্ম সনদ ও সর্বশেষ শিক্ষা সনদ দেখিয়ে তালিকায় যুক্ত হতে পারছেন একজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT