দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভোটার তালিকার তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি : ইসি তাহমিদা আহমদ

ভোটার তালিকার তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি : ইসি তাহমিদা আহমদ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নির্বাচন কমিশনের ভোটার তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায় বসবাস করছে প্রায় ১ কোটি ৫১ লাখ মানুষ। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংলাপে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের আয়োজন করেছে।

 

ইসি তাহমিদা বাংলাদেশের স্ট্যাটিসটিকস ব্যুরো (বিবিএস) দ্বারা প্রদত্ত তথ্যকে ‘প্রশ্নবিদ্ধ’ হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, জনসংখ্যা সংক্রান্ত বিবিএসের ডাটা প্রশ্নবিদ্ধ। একবার তারা যা প্রকাশ করেছে, পরে তা কমিয়ে দেখানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

তাহমিদা আহমেদ আরও বলেন, আমরা ভোটার তালিকা তৈরি করেছি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে, তাই এটি সম্পূর্ণ সঠিক। দেশের মোট জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ প্রবাসী হিসেবে বাইরে আছেন। শুধু ঢাকাতেই বসবাস করছে ১ কোটি ৫১ লাখ মানুষ।

 

সকালে সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি। সবচেয়ে বড় কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। এটি একটি বিশাল উদ্যোগ; আমরা প্রায় ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দিতে পেরেছি।

 

সিইসি আরও বলেন, কমিশন মোট নয়টি আইন সংশোধন করেছে। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে যা যা করা প্রয়োজন, সে ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গিয়েছি। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন নির্বাচন কমিশনের অনেক কাজ এগিয়ে রেখেছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT