দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মন্ত্রিত্বের গরম আমার ছোঁয় না : বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক

মন্ত্রিত্বের গরম আমার ছোঁয় না : বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক

০৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার বিকালে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে কসবা থেকে আখাউড়ায় আসেন এই আসনের সংসদ সদস্য আনিসুল হক। আখাউড়া উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশ ও জনগণের জন্য কাজ করছি। কোনো মানবাধিকার লঙ্ঘন কিংবা ব্যক্তিস্বার্থে মন্ত্রিত্ব ভোগ করেন না। মন্ত্রিত্বের গরম তাকে ছোঁয় না।

দেশে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন বা গণতন্ত্রের কোনো ব্যাঘাত ঘটছে এমন নজির আমাদের নাই।’

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘ওনার জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। জনগণের সঙ্গে কথা বলে দাবি দাওয়া করতে হয়। ঢাকার গুলশান আর বনানীতে বসে রাজনীতি করার দিন শেষ।’

মন্ত্রিত্বকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন না জানিয়ে মন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, `মন্ত্রিত্ব পেয়ে আমি মোটা হয়ে যাই নাই। মন্ত্রিত্বের গরম আমার গায়ে লাগে না। আমি যেমন আছি তেমনি থাকব। আমার ব্যবহারের কোনো পরিবর্তন হবে না।’ ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ব।’ বলেন মন্ত্রী।

নিজের সংসদীয় আসনের উন্নয়ন সম্পর্কে আনিসুল হক জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার এলজিআরডির কর্মকর্তাদের উন্নয়নমূলক কাজ আরো গতিশীল করার নির্দেশ দিয়েছেন তিনি। গত ৫ বছরে ১ হাজার ৭০০ জনের বেশি লোককে চাকরি দিয়েছেন এবং গত ৫ মাসে ৭০ জনকে চাকরি দিয়েছেন বলে জানান মন্ত্রী।

আখাউড়ার পাশের উপজেলা বিজয়নগরের আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নৌকার প্রার্থীকে যেকোনো মূল্যে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, ইউএনও তাহমিনা আক্তার রেইনা, ওসি নিজামী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাভলু ও সাধারণ সম্পাদক নয়ন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT