দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মন্ত্রিসভায় আবারো রদবদলের গুঞ্জন

মন্ত্রিসভায় আবারো রদবদলের গুঞ্জন

ঢাকা, ২৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনা সংকটের মধ্যেই মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনটি মন্ত্রনালয় কেন্দ্রিক এ গুঞ্জন। মন্ত্রণালয়গুলো করোনা সংকট পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দায়িত্বপালনে হিমশিম ও তদারকি ব্যর্থতার কারণে তাদেরকে সরিয়ে দেয়া হতে পারে। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। দলের এক প্রেসিডিয়াম সদস্য বলেন,করোনা ভাইরাস আমাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করছেন। কিভাবে দেশের মানুষকে বাঁচিয়ে অর্থনীতিকে শক্ত অবস্থানে রাখা যায় তা নিয়ে তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।

নির্দেশনা দিচ্ছেন। কিন্তু তার ওইসব নির্দেশনা সবাই সঠিকভাবে অনুসরণ করতে পারছেন না। তিনি বলেন, এতে সমস্যার সমাধান হতে গড়িমসি হচ্ছে। তাই আমরাও শুনছি হয়তো স্বল্প পরিসরে রদবদল হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর। কারণ কাকে দিয়ে মন্ত্রণালয় ভালো চলবে আর কাকে দিয়ে চলবে না এইটা তার থেকে আর কেউ ভালো বলতে পারবেন না। এদিকে আগামী ৫ই মে’র পরপরই স্বল্প পরিসরে মন্ত্রিসভায় ওই পরিবর্তন হবে বলে জানা গেছে। এর মধ্যে যশোরের এক এমপিকে বর্তমান সময়ের গুরুত্বপুর্ণ এক মন্ত্রণালয়ে আনা হতে পারে। মন্ত্রী বা প্রতিমিন্ত্রী হিসেবে তার নাম শোনা যাচ্ছে। অন্যদিকে ঢাকার পাশের এক মন্ত্রীকে সরিয়ে দেয়া হতে পারে। তাকে অন্য কোন মন্ত্রণালয়ে বদল করা হতে পারে। অন্যদিকে বিভিন্ন জেলায় খাদ্য সামগ্রী বিতরনে সঠিক নির্দেশনা মানতে না পারায় সংশ্লিষ্ট  মন্ত্রণালয়ে রদবদল আনা হতে পারে।

দলীয় নেতারা জানান, করোনা সংকটকালে মন্ত্রিসভা ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন, তাদের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে হাইকমান্ড। ৪৮ সদস্যবিশিষ্ট বর্তমান মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ১৯ ও উপমন্ত্রী ৩ জন রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আছে জনপ্রশাসন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে চারজন পুর্ন মন্ত্রী রয়েছেন। তারা হলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চলতি বছরের ১৩ই ফেব্রুয়ারি সর্বশেষ  রদবদল করা হয়। ওইসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরুকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT