দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন : শ ম রেজাউল করিম মৎস্য ও প্রাণি সম্পদে, গণপূর্তে শরীফ আহমেদ, সমাজকল্যাণে আশরাফ আলী

মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন : শ ম রেজাউল করিম মৎস্য ও প্রাণি সম্পদে, গণপূর্তে শরীফ আহমেদ, সমাজকল্যাণে আশরাফ আলী

ঢাকা, ১৩ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  সরকারের মেয়াদের ১৩ মাসের মাথায় এসে মন্ত্রিসভার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর দপ্তর পুনর্বণ্টন করেছে সরকার।  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। অর্থাৎ রদবদলে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী নেই।

আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। সচিবালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র মন্ত্রিসভায় রদবদলের এই তথ্য নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার বিকালে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে আভাস দিয়ে বলেছেন, মন্ত্রিপরিষদে সামান্য দপ্তর পূনবণ্টন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়ের পর গেল বছরের ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়। পরদিন নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেন।

গেল বছরের শেষ দিকে মন্ত্রিসভায় রদবদলের কথা শোনা গেলেও ঢাকা সিটি নির্বাচনের আগে রদবদলের সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT