দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মন্ত্রীর গানম্যান এএসআই কিশোরের গুলিতে আহত যুবকও মারা গেলো

মন্ত্রীর গানম্যান এএসআই কিশোরের গুলিতে আহত যুবকও মারা গেলো

সাভার, ২৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ব্যক্তিগত গানম্যানের গুলিতে আহত আরেক যুবক মঈন হোসেন মহিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৬ এপ্রিল রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মন্ত্রীর ব্যক্তিগত গানম্যান এএসআই কিশোর সরকার ব্যক্তিগত শত্রুতার জেরে দুজনকে গুলি করেন বলে অভিযোগ আছে। এতে ঘটনাস্থলেই নিহত হন শহিদুল ইসলাম শহিদ নামের এক ব্যক্তি। এছাড়া গুলিবিদ্ধ হন মহিম।

গুলির শব্দ পেয়ে স্থানীয়রা আহত মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার নয়দিন পর আজ ভোরে তার মৃত্যু হয়।এদিকে, ওই ঘটনার একদিন পর ১৭ এপ্রিল অভিযুক্ত অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT