দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মহাকুম্ভমেলা কোনো একক জাতি বা ধর্মের জন্য নয়, এটি সবার : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

মহাকুম্ভমেলা কোনো একক জাতি বা ধর্মের জন্য নয়, এটি সবার : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম। তিনি দাবি করেছেন, সনাতন ধর্ম মানবতার ধর্ম। পূজার প্রক্রিয়া বিভিন্ন হতে পারে, কিন্তু ধর্ম এক এবং তা হলো সনাতন ধর্ম। কুম্ভমেলা সেই সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে। রোববার (২৬ জানুয়ারি) ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

যোগী আদিত্যনাথ বলেন, প্রাচীন এলাহাবাদ যা বর্তমানে প্রয়াগরাজ, এ অনুষ্ঠিত মহাকুম্ভমেলা একমাত্র কোনো একক জাতি বা ধর্মের জন্য নয়, বরং এটি সব ধর্ম, সংস্কৃতি এবং জাতির মিশ্রণের একটি মহাসমাবেশ।

 

তিনি আরও জানান, ‘মহাকুম্ভমেলা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, এটি মানবতার এক বৃহৎ উদযাপন। এখানে কোনো প্রকার বৈষম্য নেই। যারা সনাতন ধর্মের সমালোচনা করেন, তাদের বলব, আসুন এবং নিজে দেখুন।

 

এ ছাড়া, যোগী আদিত্যনাথ তার সাক্ষাৎকারে বলেন, আমি আগেও এই কথা বলেছি। সনাতন ধর্ম ভারতের জাতীয় ধর্ম। এটি মানবতার ধর্ম, এবং কুম্ভ সেই ধর্মের প্রতীক। কুম্ভমেলা এলে ঐক্য এবং মানবতার বার্তা বহন করে।

 

প্রসঙ্গত, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে প্রয়াগরাজে চলমান ‘মহাকুম্ভমেলা’ ১৩ জানুয়ারিতে শুরু হয়ে তা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলার প্রথম দিন ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তিতে প্রায় ৬ কোটি মানুষ ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন।

 

ত্রিবেণী সঙ্গম হলো গঙ্গা, যমুনা এবং প্রাচীন সরস্বতী নদীর সঙ্গমস্থল, যা ভারতের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়।

 

যোগী আদিত্যনাথ আরও বলেন, মহাকুম্ভমেলা আমাদের ঐক্যের বার্তা প্রদান করে। এখানে কোনো জাতি, ধর্ম বা সম্প্রদায়ের প্রতি বৈষম্য নেই। এটি একটি বৃহৎ আধ্যাত্মিক এবং সামাজিক একতার উদাহরণ।

 

মহাকুম্ভমেলা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ, যেখানে প্রতি বছর কোটি কোটি মানুষ যোগদান করেন। ১৩ জানুয়ারি শুরু হওয়া এবারের মহাকুম্ভমেলা ইতোমধ্যে ১০ কোটির বেশি তীর্থযাত্রীকে স্বাগত জানিয়েছে।

 

যোগী আদিত্যনাথ কুম্ভমেলাকে এক ধরনের ‘মহোৎসব’ হিসেবে অভিহিত করেছেন এবং তার মতে, এটি ভারতের ধর্মীয় ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থাপিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT