দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মহানগর আওয়ামী লীগের জনসভা লোকে লোকারণ্য

মহানগর আওয়ামী লীগের জনসভা লোকে লোকারণ্য

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভা বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতি হয়েছে।

সকাল থেকেই নেতাকর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ২৩ বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু এভিনিউ আসতে থাকলেও জুমার নামাজের পরে নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারন্য হয়ে ওঠে আশেপাশের এলাকা।

২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে মতিঝিলের দৈনিক বাংলা মোড়, ওপরদিক গুলিস্তান ফুল বাড়ি, গুলিস্তান নাট্যমঞ্চ আশেপাশের এলাকায় নেতাদের ঢল নামে।

এসময় উপস্থিত হওয়ার নেতাকর্মীরা বিএনপিকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। হুশিয়ার সাবধান, বিএনপি সন্ত্রাসীরা, বিএনপির দালালেরা হুশিয়ার সাবধান, ইত্যাদি।

সরজমিন গিয়ে ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দলের সকল সহযোগী, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মৎস্য জীবি লীগ, শ্রমিক লীগসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিতি হয়েছেন।

এছাড়া ঢাকা মহানগরে বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতাকর্মীদের অবস্থান নিয়ে মিছিল করতে দেখা গেছে।

ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ১০ ডিসেম্বর বিএনপির গণ সমাবেশকে ঘিরে আমাদের এই মাঠে অবস্থান যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতে না পারে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহ উল সাচ্চু বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিএনপির বিশৃঙ্খলা পতিহত করতে মাঠে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT