দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মহামারির মধ্যেই দুঃশাসন চলছে : বলেছেন, রুহুল কবির রিজভী

মহামারির মধ্যেই দুঃশাসন চলছে : বলেছেন, রুহুল কবির রিজভী

ঢাকা, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে দুঃস্থ ও কর্মহীন গরিব মানুষের মাঝে বনানী থানা ছাত্রদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ বনানী থানা ও তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, ‘আজকে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের উচিত ছিল সমন্বিতভাবে জাতীয় উদ্যোগ গ্রহণ করা। কিন্তু জাতীয় উদ্যোগ নেয়া তো দূরের কথা বিএনপি বা এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যেখানেই সাধ্যমত সাধারণ গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছে সেখানেই পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। রাজশাহীতে ছাত্রদলের নেতা মালেককে গ্রেপ্তার করেছে ত্রাণ বিতরণের জন্য। ’

রিজভী বলেন, ‘আসলে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ক্ষমতাসীন সরকার দুঃসময়ের মধ্যেই দুঃশাসন জারি রেখেছে। এটাই কি জনগণের পাশে দাঁড়ানো?’ তবে বিএনপি শত জুলুম নির্যাতনের মাঝেও সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেন রিজভী।

রিজভী আরও বলেন, অথচ মেলান্দহ উপজেলার এক আওয়ামী লীগের নেতার বাড়িতে ৫০০ বস্তা চাল পাওয়া গেছে। আর অনেক নেতার বাড়িতে ত্রাণের আত্মসাতের চাল ধরা পড়ছে প্রতিনিয়ত। কই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে গোটা দেশে বিপর্যয়ের মুখেও আওয়ামী লীগের লুটপাট থামছে না। তাহলে এসব কী সরকারের সমন্বিত উদ্যোগের নমুনা! এটা কি জাতীয় ঐক্যের লক্ষণ? একদিকে বিরোধী দলের ওপর হামলা মামলা অব্যাহত রেখেছে অন্যদিকে নিজেদের লোকদের চুরি আর লুটপাট করতে সহযোগিতা করছে সরকার।

বিএনপি নেতা বলেন, ‘আজকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই দিতে পারছেনা। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ডাক্তার ও নার্সদের খাবার দেওয়া হচ্ছে না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না। ভালো হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করতে আমরা আহ্বান জানিয়েছিলাম সেটিও করছে না সরকার।’

রিজভী বলেন, ‘আজকে অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়া ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কত কষ্টের মাঝেও তারা চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সেবা করতে গিয়ে গতকাল ডা. মঈন উদ্দিন তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT