দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মাইটিভি চেয়ারম্যানকে জোরপূর্বক সই আদায় ও নারী কর্মীকে কু-প্রস্তাব ও ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হল

মাইটিভি চেয়ারম্যানকে জোরপূর্বক সই আদায় ও নারী কর্মীকে কু-প্রস্তাব ও ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হল

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): মৃত্যু ও গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভি’র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীপক্ষের আবেদনে সাড়া দিয়ে সাথীকে মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন এবং তার জামিন আবেদন নাকচ করেছেন।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জানুয়ারি, অভিযুক্ত নাসির উদ্দিন সাথী তার অফিসের এক নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে পাঠান। ভ্রমণ শেষে দেশে ফেরার ২০ দিন পর ওই নারীকে অফিসে ডেকে নেন তিনি। অভিযোগে বলা হয়, সেখানে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সাথী তাকে ধর্ষণের চেষ্টা করেন।

 

বাদী পালানোর চেষ্টা করলে অফিসে থাকা অন্য আসামিরা তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় বলে অভিযোগ করা হয়।

 

এই ঘটনায় ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসির উদ্দিন সাথীসহ সাতজনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

 

উল্লেখ্য, চলতি বছরের ১৭ আগস্ট, রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। তার ছেলে তৌহিদ আফ্রিদিও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT