দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে

মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে

৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নেশা করার টাকা না দেয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে। পরে মরদেহ রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তার স্বামীর নাম মো. শাহাবুদ্দিন। ঘটনার পর থেকে তাদের অভিযুক্ত ছেলে আবদুস সালেক (৩২) পলাতক রয়েছে। উচ্চশিক্ষিত সালেক দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিলো। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম ছাড়া আর কেউ ছিলেন না। তখন নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান।

কিন্তুমা টাকা দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে সালেক তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর সালেক গলায় রশি পেঁচিয়ে মায়ের মরদেহ ঝুলিয়ে দেয়ার চেষ্টা করেন যাতে সবাই আত্মহত্যা বলে মনে করে। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশিরভাগ অংশ মেঝেতেই ছিলো। আবার মাথা থেকে রক্ত ঝরছিলো। ঘটনাস্থলে পড়ে ছিলো হাতুড়িও। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতুড়ি জব্দ করেছে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে ছেলে সালেক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় সালেকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT