মাগুরা , ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মাগুরা জেলার শালিখা উপজেলার বাউলিয়া পূর্ব পাড়ায় আজ সকালে মোটরসাইকেল ও লাইসেন্স বিহীন টলীর সংঘর্ষে মটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয় এবং এর চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত মটরসাইকেল চালক শালিখা উপজেলার বাউলিয়া মধ্যপাড়া গ্রামের সরোজ মল্লিকের ছেলে সৌরভ মল্লিক। ঘটনার পরে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়রা জানায়, লাইসেন্স বিহীন টলীগুলি ব্যাপরোয়া গতিতে চলার কারনেই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
Leave a Reply