দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মাগুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

মাগুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

হেলথ ডেস্ক, ০২ মে   ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩০ বছর বয়সী এক কর্মচারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার শরীরে উল্লেখযোগ্য কোন উপসর্গ নেই।

মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লূর রহমান জানান, গত ২৫ এপ্রিল যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের এক ইমাম এ কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দেন। ২৬ এপ্রিল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ হয়। এ ঘটনায় একইদিন এ কমপ্লেক্সের ১৪ কর্মকর্তা কর্মচারীর নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ থেকে আসা রিপোর্টে ওই নমুনাগুলোর মধ্যে এ কমপ্লেক্সের এক কর্মচারীর নমুনায় করোনা পজিটিভ এসেছে।

কমপ্লেক্সের ভেতরে থাকা ওই কর্মচারীর স্টাফ কোয়ার্টার লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওই কোয়ার্টারে বসবাসকারীসহ আক্রান্ত কর্মচারীর সংস্পর্শে আসা আরো ১০ জনের নমুনা সংগহ করে পরীক্ষার জন্য আজ শুক্রবার খুলনা মেডিকেল কলেজ গবেষণাগারে পাঠানো হয়েছে। আক্রান্ত এ ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। নতুন এ আক্রান্ত নিয়ে মাগুরায় বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত করোনা রোগীর মোট সংখ্যা ৫ জনে দাঁড়ালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT