দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মাত্র ৪০/৫০ হাজার টাকায় ঢাকা মেডিকেলে ওপেন হার্ট সার্জারি

মাত্র ৪০/৫০ হাজার টাকায় ঢাকা মেডিকেলে ওপেন হার্ট সার্জারি

ঢাকা, ০৭ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওপেন হার্ট বা বাইপাস সার্জারি করা যাবে। এই সার্জারি করতে ব্যয় হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওপেন হার্ট বা বাইপাস সার্জারির জন্য কার্ডিয়াক সার্জারি বিভাগের উদ্বোধনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক একথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ (নতুন ভবন)-এর তৃতীয় তলায় কার্ডিওলজি বিভাগের পশ্চিম পার্শ্বে কার্ডিয়াক সার্জারি বিভাগটি চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন থেকে ডিএমসিতে শুধু কার্ডিয়াক সার্জারিই হবে না, হবে ভাস্কুুলার সার্জারিও। এ বিভাগ চালুর মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাবেন। এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাইপাস সার্জারি করা যাবে জানিয়ে তিনি বলেন, এই সার্জারি করতে ব্যয় হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রদানের প্রেক্ষিতে অত্যাধুনিক একটি পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি ও ভাস্কুলার সার্জারি তৈরি করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইভেট হাসপাতালে বাইপাস সার্জারী করতে ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় হয়। বিদেশে আরও বেশি। সেখানে ঢামেকে এই বিভাগটি চালু হওয়ায়, এখানে খরচ হবে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা। আমরা দরিদ্র মানুষের কথা চিন্তা করেই এই ব্যবস্থা নিয়েছি।

জাহিদ মালেক বলেন, রোগীদের আধুুনিক সেবার প্রায় সব বিভাগই বিদ্যমান এই ঢাকা মেডিকেলে। তবে কার্ডিয়াক সার্জারি ও ভাস্কুলার সার্জারির মতো অতি গুরুত্বপূর্ণ একটি বিভাগের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। সেই প্রেক্ষিতে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি ও ভাস্কুুলার সার্জারি বিভাগ চালুর ব্যবস্থা নেয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান মোহাম্মদ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT