দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মাদারীপুরে আরো ২জন করোনায় আক্রান্ত : আইসোলেশনে ৯জন

মাদারীপুরে আরো ২জন করোনায় আক্রান্ত : আইসোলেশনে ৯জন

হেলথ ডেস্ক, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মাদারীপুরের শিবচরে করোনায় ভাইরাসে নতুন করে দুই নারী আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে তাদের মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন নয়জন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা আবার একই পরিবারের তিনজন রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের সিভিল সার্জন সফিকুল ইসলাম।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, জেলার শিবচরে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া একজন স্কুল শিক্ষিকা ও উপজেলা চেয়ারম্যানের নিকটাত্মীয়। তার বয়স ৩৮ বছর। অপরজন ৩০ বছর বয়সের একজন গৃহিনী। গত ৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে ওই দুই নারীর করোনা টেস্ট ‘পজেটিভ’ প্রতিবেদন আইইডিসিআর থেকে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছালে ভোর রাতেই তাদের শিবচর থেকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ১১০ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। যার মধ্যে থেকে গত ২৪ ঘন্টায় নতুন ৩৬ জনের নমুনা ঢাকাতে পাঠানো হয়েছে। পূর্বে পাঠানো ৭৪ জনের মধ্যে ৪০ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা তিনজনের শরীরে আবারো করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় একই পরিবারের তিনজনকে শুক্রবার সকালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দ্বিতীয়বার আক্রান্ত তিনজন ইতালিফেরত যুবকের স্ত্রী, দুই সন্তান। এর আগে গত ৬ এপ্রিল ওই ইতালিফেরত যুবকের শ্বশুর, শাশুড়ি ও এক বন্ধুকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের শরীরেও দ্বিতীয়বার করোনা শনাক্ত হয়। বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নয়জনকে রাখা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন সফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬ জনের নমুনা ঢাকাতে পাঠানো হয়েছে। পূর্বে পাঠানো রিপোর্টের থেকে নতুন করে দুজন নারীর শরীরে করোনায় পজেটিভ। আক্রান্ত দুজনই আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT