দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে : ডিআইজি

মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে : ডিআইজি

মির্জাপুর (টাঙ্গাইল), ০৮ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পুলিশের ডিআইজি ও টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম বলেছেন, মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। আজ বুধবার সকালে বিভাগীয় ক্যাডেট ২২তম ব্যাচের (এসআই) কর্মরতদের বাধ্যতামূলক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

 

অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন। মোহাম্মদ আশফাকুল আলম বলেন,‘বিশ্বায়নের প্রভাব ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হওয়ায় পুলিশকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তাই যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী সনাক্তকরণ, অপরাধ নিয়ন্ত্রনের মাধ্যমে নিজেকে সফল তদন্তকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করতে হবে।

 

প্রধান অতিথি প্রশিক্ষনে অংশ নেওয়া ৩ জন সেরা ক্যাডেটকে পুরস্কার তুলে দেন। ২২তম ব্যাচে ২৭৬ জন বিভাগীয় ক্যাডেট কুচকাওয়াজে অংশ নেন। অতিথিবৃন্দ কুচকাওয়াজ উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT