দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামাতের ৩ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামাতের ৩ জনের করোনা শনাক্ত

হেলথ ডেস্ক, ০৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তাবলিগ জামাতের ১২ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনের রাখার প্রস্তুতি চলছে।

গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দাওয়াহ মাদ্রাসায় তাবলিগ জামাতে এসেছিলেন ১৩ সদস্যর একটি দল। এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে ঢাকার আইইডিসিআরে পরীক্ষা করালে তার শরীরে করোনা ভাইরাস উপসর্গ ধরা পড়ে।

এর পরের দিন ওই মাদ্রাসাসহ সিংগাইর পৌর এলাকা লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে তাবলিগ জামাতের ১২ সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একইসঙ্গে জামায়াতে যোগ দেয়া স্থানীয় ছয়জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইরে রাখা হয়।

সিভিল সার্জন জানান, করোনা শনাক্ত তিন ব্যক্তি ফরিদপুর জেলার। তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT