দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মানুষকে গরু-ছাগলের মতো খোঁয়াড়বন্দি করেছে সরকার : বলেছেন, রুহুল কবির রিজভী

মানুষকে গরু-ছাগলের মতো খোঁয়াড়বন্দি করেছে সরকার : বলেছেন, রুহুল কবির রিজভী

ঢাকা, ২৯ জুলাই  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মুন্সিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মধ্যরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে গরু-ছাগলের খোঁয়াড়ে পরিণত করেছে।

সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে মন্তব্য করে রিজভী বলেন, বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। এটি আজকে বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আজকে যদি আপনারা মত প্রকাশের জন্য ফেসবুকে কিছু লেখেন দিনে রাতে যেকোন সময় সাদা পোশাকধারীরা আপনাকে তুলে নিয়ে যাবে। আজকে ভোটের অধিকার নেই। আজকে কথা বলার অধিকার নেই। মানুষের গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে সব কেড়ে নেয়া হয়েছে।সেটি ফিরেয়ে আনার জন্য আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে লড়াই করছি। এই লড়াই করতে গিয়ে শুধু আমি আপনারই শুধু কারাগারে যাইনি। দেশের কোটি কোটি মানুষের যিনি আশা-আকাঙ্খার প্রতীক সেই বেগম খালেদা জিয়াকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় দুই বছরের অধিককাল কারাগারে বন্দী করে রেখেছিলো। সরকারের রোষাণলে পড়ে আজকে দেশছাড়া হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ এবং দেশের মানুষের জন্য কথা বলেছেন বলেই তিনি আসলে দেশ ছাড়া।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, মৎস্যজীবী দল মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব আলমগীর হোসেন সামি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT