ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মানুষের জন্য যেমন মাদক ক্ষতিকর, দেশের জন্য তেমন আওয়ামীলীগ ক্ষতিকর।
মোয়াজ্জেম হোসেন আলাল, মাদক যেমন মানুষের জন্য, পরিবারের জন্য ক্ষতিকর তেমনি বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে আওয়ামী লীগ। তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত মানুষ তাদের প্রাপ্য অধিকার পাবে না। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ জোর করে ১২ বছর ক্ষমতায় থেকে যেভাবে মানুষের শত্রুতে পরিণত হয়েছে। তাতে এই সরকার বেশী দিন ক্ষমতায় থাকতে পারবে না।
তিনি বলেন, যে সরকার জোর করে, যেনতেন ভাবে ক্ষমতায় থাকে । সে সরকার কখনো জনগণের বন্ধু হতে পারেনা। আর যে দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে এবং রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিজের সম্পদের পাহাড় গড়ে, সেই দল কখনোই ক্ষমা পাবে না। আজকে আওয়ামীলীগ সেই পর্যায়ে গিয়েছে।
এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব এর আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সংগঠনের সদস্য সচিব প্রফেসর ডঃ জিকে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।।
Leave a Reply