দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

মাফলারে মুখ ঢাকলেন গাজী, হাসলেন শাজাহান-ইনু-মেনন

ঢাকা, ১৭ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):   জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।আজ (মঙ্গলবার) সকালে তাদের হাজির করা হয়।শুনানি ও আদালতের কার্যক্রম শেষে দুপুরে আবারও তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এ সময় বিমর্ষ দেখা গেছে নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।তবে বেশ হাসিখুশি ছিলেন হাসিখুশি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সরেজমিনে দেখা যায়, প্রথমে গোলাম দস্তগীর গাজীকে প্রিজনভ্যানে তোলা হয়।তিনি বিমর্ষভাবে প্রিজনভ্যানের দিকে এগিয়ে যান। মাফলার দিয়ে মাথা ও মুখ ঢেকে রাখেন তিনি।দুই পাশ থেকে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা গাজীকে ক্যামেরার দিকে তাকানোর জন্য ডাকলেও তিনি সাড়া দেননি।

এদিকে ট্রাইব্যুনাল থেকে বের করে শাজাহান খানকে দুই পুলিশ সদস্য নিয়ে যান প্রিজনভ্যানের সামনে। প্রিজনভ্যানে হেঁটে যাওয়ার সময় শাজাহান খান তার ডান পাশে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে উচ্চস্বরে হাসাহাসি করে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাকে প্রশ্ন করেন, শাজাহান ভাই কেমন আছেন? জবাবে তিনি তাদের সালাম দেন এবং ভালো আছেন বলে হাসতে হাসতে প্রিজনভ্যানে উঠেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT