দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি

মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন। এই সফরে তিনি বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

 

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেন তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরের খবরটি জানানো হয়েছে।

 

ইনফান্তিনো খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে সহায়তা করবে।

 

ইনফান্তিনো অধ্যাপক ইউনূসকে বলেন, ‘আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই’।

 

প্রধান উপদেষ্টা বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো সুবিধা সহায়তা চাওয়ার পর সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন, ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায়।

 

আমন্ত্রিত হয়েও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফরে যেতে না পারায় দুঃখ প্রকাশ করে ইনফান্তিনো জানান, সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন।

 

ফিফা প্রধানের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT