দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মালয়েশিয়ার দুই বন্দী ১৮ বছর পর যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার থেকে ফিরলেন

মালয়েশিয়ার দুই বন্দী ১৮ বছর পর যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার থেকে ফিরলেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২০ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): যুক্তরাষ্ট্র পরিচালিত কুখ্যাত গুয়ান্তানামো বে সামরিক কারাগার থেকে ১৮ বছর পর দেশে ফিরেছেন মালয়েশিয়ার দুই নাগরিক। তাঁরা হলেন মোহাম্মদ ফারিক বিন আমিন ও মোহাম্মদ নাজির বিন লেপ। বুধবার রাতে তাঁরা মালয়েশিয়ায় ফেরেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামা।

 

বেরনামার খবরে বলা, মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক রাজারুদিন হুসাইন বলেছেন, দেশে ফেরার পর মোহাম্মদ ফারিক ও মোহাম্মদ নাজিরের শারীরিক অবস্থা ভালো আছে। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে একত্র হতে পেরে তাঁরা খুশি।

 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালিতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন ফারিক ও নাজির। ওই হামলায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সমাজে ফেরার আগে দুজনকে পুনর্বাসন ও মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

 

গুয়ান্তানামো বে কারাগার থেকে দুজনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, এই দুজন কারাবন্দীর সহযোগিতার মনোভাব ছিল এবং তাঁরা বালি বোমা হামলার হোতা হিসেবে অভিযুক্ত এনসেপ নূরজামানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। নূরজামান ‘হামবালি’ নামে বেশি পরিচিত।

 

এর আগে চলতি সপ্তাহের শুরুতে কেনিয়ার এক নাগরিককে গুয়ান্তামো বে কারাগার থেকে নিজ দেশে ফেরানোর ঘোষণা দেওয়া হয়। মোহাম্মদ আবদুল মালিক বাজাবু নামের ওই ব্যক্তিকে কোনো অভিযোগ ছাড়াই ১৭ বছর বন্দী রাখা হয়েছিল। গত মঙ্গলবার তিনি কেনিয়া ফেরেন। ২০০৭ সালে তাঁকে দেশটি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। হামলার পর শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বেশির ভাগই ছিলেন মুসলিম। গ্রেপ্তার করা এই ব্যক্তিদের অনেককে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন বন্দিশালায় রাখা হয়। সেখানে বুশ প্রশাসনের অনুমোদনে তাঁদের ওপর জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালানো হতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT