দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মাসুদ বিন মোমেন হচ্ছেন পররাষ্ট্র সচিব, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ফাতিমা

মাসুদ বিন মোমেন হচ্ছেন পররাষ্ট্র সচিব, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ফাতিমা

ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। অন্যদিকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে যোগ দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জৈষ্ঠ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, এরই মধ্যে রাবাবের নিয়োগ আদেশ অনুমোদন হয়েছে। তবে চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পর মাসুদ বিন মোমেনের নিয়োগ চূড়ান্ত হলে নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমা যোগদান করবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফর শেষে মাসুদ বিন মোমেনের পররাষ্ট্র সচিব পদে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান পররাষ্ট্র শহীদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত রয়েছে।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

এম শহীদুল হক বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী পররাষ্ট্র সচিব। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT