দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

মা হতে যাচ্ছেন আবার ইলিয়ানা

বিনোদন ডেস্ক, ০২ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): নতুন বছরের প্রথম দিনই সুখবর দিলেন ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। বুধবার সকাল সকাল এমন ইঙ্গিতই দিলেন তিনি। ২০২৪ সালের ১২টা মাস কেমন কেটেছে, তার সম্মিলিত ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিলেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটাগরিকের চোখ আটকেছে অক্টোবর মাসে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি। মে মাসের জন্য পোষ্য মার্জারের ছবি ভাগ করে নিয়েছেন। এমনই নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। সেখানেই অভিনেত্রীর আবেগঘন অভিব্যক্তি দেখে নেটাগরিকের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কিনা।

এক নেটাগরিক লিখেছেন, আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।

আরেক নেটাগরিকের কথায়, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন।

মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তারা। সেই উপলক্ষে একগুচ্ছ ছবিও ভাগ করে নেন অভিনেত্রী।

ইলিয়ানা যখন প্রথম মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন, অনেকেই চমকে উঠেছিলেন। তখন কেউই ইলিয়ানার স্বামী মাইকেল ডোনালের কথা জানতেন না। কিন্তু পরে নিজেই মাইকেলের কথা প্রকাশ্যে আনেন। ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো আউর দো পেয়ার’ ছবিতে। আগামীতে ছোট পর্দার এক সিরিজে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT