দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মিন্নির জবানবন্দির কপি দাখিল না করলে জামিন হবে না : বলেছেন, হাইকোর্ট

মিন্নির জবানবন্দির কপি দাখিল না করলে জামিন হবে না : বলেছেন, হাইকোর্ট

ঢাকা, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন হাইকোর্টেও হয়নি। মিন্নির পক্ষে করা জামিন আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হয়। আংশিক শুনানির পর জামিন পাওয়ার আশা না দেখে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না আবেদন ফিরিয়ে নেন।

আজ শুনানির শুরুতে জেড আই খান পান্না জামিন দেওয়ার পক্ষে যুক্তিগুলো আদালতের সামনে তুলে ধরেন। পরে রাষ্ট্রপক্ষে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির শুনানি শুরু করেন। এ পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ জানতে চান, হাকিম আদালতে ১৬৪ ধারায় মিন্নির দেওয়া জবানবন্দির কপি আসামিপক্ষের হাতে আছে কি না।

জেড আই খান পান্না তখন বলেন, জবানবন্দির কপি তাদের হাতে নেই, তাদের তা দেওয়া হয়নি।

বিচারক তখন বলেন, আপনারা জবানবন্দির কপি নিয়ে আসেন, আমরা জামিন প্রশ্নে রুল দেব।

মিন্নির আইনজীবী এ সময় বলেন, আমরা রুল চাই না, জামিন চাই।

কিন্তু আদালত তাকে জানিয়ে দেয়, জবানবন্দির কপি দাখিল না করলে জামিন হবে না।

জেড আই খান পান্না তখন আবেদন ফিরিয়ে নেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT