দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মিরপুর টেস্ট : প্রথম সেশনে আয়ারল্যান্ডের প্রতিরোধ

মিরপুর টেস্ট : প্রথম সেশনে আয়ারল্যান্ডের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক, ০৬ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): মাত্র ১৩ রানে ৪ উইকেট হারানো আয়ারল্যান্ড পঞ্চম উইকেট হারিয়েছে তৃতীয় দিনের শুরুতেই। এরপরও ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছে আয়ারল্যান্ড। তাতেই দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিল আইরিশরা। লাঞ্চ বিরতির আগে ৬ উইকেটে ৯৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা। এখন ৪৩ রানে হ্যারি টেক্টর ও ২৪ রানে লরকান টাকার অপরাজিত রয়েছেন।

 

১৫৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রান তুলতেই ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। পরে দলের হাল ধরেন পিটার মুর ও হ্যারি টেক্টর। ৪ উইকেটে ২৭ রানে দ্বিতীয় দিনের খেলায় শেষ করেছিলো সফরকারীরা।

 

তৃতীয় দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার। দিনের শুরু থেকেই দেখে-শুনে খেলছিলেন মুর ও টেক্টর। কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেননি তারা। শরিফুল ইসলামের করা বলে কটবিহাইন্ড হন পিটার মুর। আউট হওয়ার আগে ৭৮ বলে ১৬ রান করেছেন তিনি।

 

তবে ষষ্ঠ উইকেট জুটিতে মাটি কামড়ে ব্যাট করছেন দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার হ্যারি টেক্টর ও লরকান টাকার। এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ৪১ রানের জুটি গড়েছেন তারা। তাতেই ইনিংস হার ঠেকানোর চেষ্টা চলছে আইরিশদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT