দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস আটক

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শুক্রবার রাত তিনটার দিকে তাদের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে,বিএনপির মহাসচিব মির্জা আলমগীর-এর  কন্যা অস্ট্রেলিয়া প্রবাসী ড. শামারুহ মির্জা, বিএনপির মিডিয়া সেল-এর আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ফোনে এই সংবাদ জানিয়েছেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর তার স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, তিনি (ফখরুল) গভীর রাতে বাসায় আসেন। শরীর ক্লান্ত থাকায় ওষুধ খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ৪ জন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসায় আসে। দরজা খুলে দিয়ে তাদের বসতে দেয়া হয়। তখন পুলিশ সদস্যদের মির্জা ফখরুল সাহেব জিজ্ঞেস করেন, আপনারা কেন আসছেন। জবাবে পুলিশ সদস্যরা বলেন, রাতে নাকি মামলা হয়েছে। কোর্টের ওয়ারেন্ট আছে। তারা তাকে নিয়ে যাবেন।

রাত সাড়ে তিনটার দিকে উনাকে (ফখরুল) নিয়ে তারা বের হয়ে যান। পরে জানতে পারি- ডিবি পুলিশের একটি দল ৪-৫টি গাড়ি নিয়ে সন্ধ্যা রাত থেকেই আমাদের বাসার আশপাশে অবস্থান নিয়েছিল। তারা আমার বাসার সিকিউরিটি গার্ডের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। দরজা খুলতে দেরি করায় চড় থাপ্পড় মেরেছে।

ওদিকে প্রায় একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে  পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে তারা ডিবি অফিসে আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT