দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারে কর্নেল অলির নিন্দা

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারে কর্নেল অলির নিন্দা

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

অলি বলেন, ‘বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প ভয়াবহ রুপ ধারণ করেছে। নিশিরাতের সরকার দুঃশাসন জারি রেখে বিএনপি এবং বিরোধীদলগুলোর নেতাকর্মীদের নিধনে লিপ্ত রয়েছে।’

রাতের অন্ধকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে অলি বলেন, ‘তারা দুইজনই বয়োজ্যেষ্ঠ। দেশের এই সম্মানীত দুজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

অলি আরও বলেন, ‘সরকার দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে দেশের মানুষ পিষ্ট। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এ ধরনের স্বৈরাচারী আচরণ রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়।’

অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানান কর্নেল অলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT