দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে আবারও যুদ্ধাপরাধ ঘটাচ্ছে : জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে আবারও যুদ্ধাপরাধ ঘটাচ্ছে : জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে নতুন করে যুদ্ধাপরাধ ঘটাচ্ছে। সেখানে তারা জাতিগত রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন ওয়ার ক্রাইম, বিচারবহির্ভুত হত্যাকান্ড ও নির্যাতন চালাচ্ছে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এতে বলা হয়, রাখাইনের উত্তরাঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে ভারি অস্ত্র ও সেনা মোতায়েন করেছে। এখানেই আরাকান আর্মি স্বাধীন রাখাইনের দাবিতে যুদ্ধ করছে। কয়েক মাস ধরে সেনাবাহিনী তাদের দমনে সেনা ও ভারি অস্ত্র মোতায়েন বাড়িয়ে দিয়েছে। এর আগে ২০১৭ সালে এখানেই সেনাবাহিনী কর্তৃক ভয়াবহ জাতিগত নিধনযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে কমপক্ষে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা। জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ এ হত্যাকান্ডকে গণহত্যার স্বীকৃতি দেয়।

অ্যামনেস্টি জানিয়েছে, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে, মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত। এর মধ্যে, হত্যা, গ্রেপ্তার, জোরপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরেছে সংস্থাটি। এসব স্থানে সাংবাদিকদের প্রবেশ প্রায় অসম্ভব হলেও গত কয়েক মাসে স্থানীয়দের হত্যার খবর ছড়িয়ে পড়ে। অ্যামনেস্টির কাছে ১৪ বেসামরিক নাগরিক ও আরও অনেককে আহত করার বিষয়ে তথ্য আছে। ২০১৭ সালে যারা পালিয়ে যায় নি, তাদেরকেও হত্যা করা হচ্ছে। তবে এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও বিষয়টি নিয়ে কথা বলতে চাননি কেউ। সংগঠনটি মিয়ানমার সরকারের সমালোচনা করে বলে, খাদ্য, ঔষধ ও মানবিক সাহায্য রাখাইনে পৌঁছতে না দেয়া নিয়ে মিয়ানমার সরকার নির্লজ্জের মত চুপ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT