দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মিয়ানমার সীমান্তে হামলায় ৩ ভারতীয় সেনা নিহত

মিয়ানমার সীমান্তে হামলায় ৩ ভারতীয় সেনা নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩০ জুলাই ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্তে হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। মনিপুরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিপলস লিবারেশন আর্মির সদস্যরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে ভারত। মণিপুরের চান্ডেল জেলায় এরিয়া ডোমিনেশানে বেরিয়েছিল ১৫ নম্বর আসাম রাইফেলসের একটি স্কোয়াড। এমন সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক সীমান্তে তিনদিনের অপারেশন শেষে বুধবার সন্ধ্যার দিকে ঘাঁটিতে ফেরার সময় আসাম রাইফেলের সৈন্যদের ওপর অতর্কিত হামলা হয়। ভারত-মিয়ানমার সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মনিপুরের খংটালে সৈন্যরা আক্রান্ত হন।

তিনি বলেন, ঘাঁটি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আসাম রাইফেলের সদস্যরা আইইডি বিস্ফোরণের কবলে পড়েন। বিস্ফোরণের পরপর সাজিক তামপাক গ্রামের কাছে তাদের লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিন জওয়ান নিহত হন। এছাড়া আহত হন আরও ছয়জন।

তবে এখন পর্যন্ত কোনও বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আসাম রাইফেল আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতিও প্রকাশ করেনি।

এর আগে ২০১৫ সালে চান্ডেলে হামলায় ১৮ জন সেনা নিহত হয়েছিলেন। সেসময় এনএসসিএন (কে) এবং ইউএনএলএফ নামের দু’টি বিদ্রোহী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT