দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আ.লীগ এখন জনবিচ্ছিন্ন : বলেছেন, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল

মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আ.লীগ এখন জনবিচ্ছিন্ন : বলেছেন, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী ক্ষমতাসীন আওয়ামী লীগ একসময় জনমানুষের দল ছিল। কিন্তু এখন দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর দেশের জনগণ এখন ‘প্রজায়’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সুলতানা কামাল বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায়। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ জনমানুষের দল ও মুক্তিযুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে। অন্য যেকোনো দলের তুলনায় মানুষের সঙ্গে সম্পৃক্ততাও বেশি। কিন্তু দলটি নাগরিকদের নাগরিকবোধটা দিতে চরমভাবে ব্যর্থ। বরং ক্রমশ তাদের বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। আমরা এখন প্রজায় পরিণত হয়েছি।’

পাশে বসা সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলকে লক্ষ্য করে বলেন, ‘বাদল ভাই যে কোনো সমস্যায় বলেন, আপনারা বলেন। আমরা কেন বলব? আমরা তো আপনাদের পাঠিয়েছি সংসদে। কথা তো আপনারাই বলবেন। আমরাই যদি বলতে থাকি তাহলে আপনারা কী বলবেন? তাহলে সংসদ আছে কিসের জন্য?’

যাত্রী অধিকার দিবস পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সুলতানা কামাল বলেন, ‘প্রত্যেকটি সরকার জোর গলায় বলে তারা নাকি জনগণকে সেবার দেয়ার জন্যই কাজ করেন। ভালো করার জন্য সরকারে যেতে যান ও ওখানে বসে আছেন। একটু প্রমাণ করে দেখান। রাস্তায় আমরা যারা চলাচল করি তাদের নিরাপত্তাবিধান করতে আপনারা ব্যর্থ হননি।’

সুলতানা কামাল বলেন, ‘যে বাসগুলো রাস্তায় নামানো হয়, সেগুলো কারা নামায়, কার পারমিশনে রাস্তায় চলে। এখন বাসে উঠে আমি সিট পাবো কি না, বসতে পারবো কি না, জান নিয়ে গন্তব্যে যেতে পারবো কি না, নারীরা মান-সম্মান নিয়ে, ধর্ষিত না হয়ে গন্তব্যে পৌঁছতে পারবো কি না সে সমস্যাও এসে দাঁড়িয়েছে। এর দায়-দায়িত্ব কে নেবে? কেউই দায় নিচ্ছি না। বরং অন্যের ওপর দায়টা ছেড়ে দিচ্ছি।’

মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি। দেশের যে কোনো সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছি। আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের অর্থনীতি হংকং, সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, পরিবহন নেতা হোসেন আহমদ মজুমদার, যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, সাংবাদিক আবু সাঈদ খান, ফাহমিদুল হক লিটন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT