দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মুজিববর্ষে কেউ অন্ধকারে থাকবে না, সব ঘরেই আলো জ্বলবে : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুজিববর্ষে কেউ অন্ধকারে থাকবে না, সব ঘরেই আলো জ্বলবে : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  মুজিববর্ষের মধ্যে সারা দেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুজিববর্ষে কেউ অন্ধকারে থাকবে না। সব ঘরেই আলো জ্বলবে।

বুধবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন বঙ্গবন্ধুকন্যা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজশাহীতে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন। এছাড়া একই অনুষ্ঠানে একটি পাওয়ার প্ল্যান্ট এবং ৭টি জেলা ও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী নাট্য উৎসব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তোলার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার প্রযুক্তিনির্ভর। আমরা দেশের সকল সেক্টরকে ডিজিটাল ও প্রযুক্তির আওতায় আনছি।’

শেখ হাসিনা বলেন, ‘প্রযুক্তির এই যুগে বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকবে তা আমরা চাই না। এখন গ্রামের ছেলেরাও আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপর্জন করছে। আর সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। দেশের প্রায় সর্বত্র ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। যে সব এলাকাতে বাকি আছে সেখানেও অল্প দিনের মধ্যে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট চলে যাবে।’

‘আমরা আমাদের নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা প্রতিযোগিতমূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে। এজন্য প্রথমত প্রযুক্তি শিক্ষা একান্ত দরকার। দ্বিতীয়ত, কর্মসংস্থান ও কর্মদক্ষতা বাড়ানোর জন্য নতুন নতুন ক্ষেত্র প্রয়োজন। এজন্য আমরা ক্ষমতায় আসার পর যেসব খাত সরকারি ছিল সেগুলো উন্মুক্ত করে দেই। দেশের উন্নয়নে বহুমুখী পদক্ষেপও নিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT