দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মুজিববর্ষ উদযাপনে জাতীয় সংসদ বর্ষব্যাপী পরিকল্পনা গ্রহণ করেছে : বলেছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

মুজিববর্ষ উদযাপনে জাতীয় সংসদ বর্ষব্যাপী পরিকল্পনা গ্রহণ করেছে : বলেছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ ২০২০-২০২১’ উদযাপন অনুষ্ঠানমালা অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে জাতীয় সংসদের পক্ষ থেকে বর্ষব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় সূচনা বক্তব্য দেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এবং সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ বক্তব্য রাখেন।

সভায় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানমালা উপস্থাপন করেন সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
মতবিনিময় পর্বটি সঞ্চালনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় সংসদ সদস্যগণ যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপনে মূল্যবান মতামত প্রদান করেন।

স্পিকার আগামী ১৭ মার্চ জাতীয় পর্যায়ে মুজিববর্ষ কার্যক্রম উদ্বোধন হবে উল্লেখ করে বলেন, জাতীয় সংসদ ১৯ মার্চ দক্ষিণ প্লাজায় শিশু মেলা আয়োজনের মধ্য দিয়ে মুজিববর্ষ কার্যক্রম শুরু করবে। শিশু মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদ আয়োজিত বর্ষব্যাপী মুজিববর্ষের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। এ সময় মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ওয়েবসাইটও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন আয়োজন করা হচ্ছে। একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বিশেষ অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। ২২ মার্চ অধিবেশন শুরুর ২ ঘন্টা পূর্বে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যগণ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানে জাতীয় সংসদে বঙ্গবন্ধুর আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শনী নিয়ে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান দিবস উদযাপন, ১-৫ ডিসেম্বর ‘মুজিবমঞ্চ’ স্থাপন ও বিজয়মেলা আয়োজন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সংসদে প্রদত্ত ভাষণগুলোর সংকলন প্রকাশ করা হবে।

সভায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত অনুর্ধ্ব ১৯ দলকে পরাজিত করে শিরোপা লাভ করায় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।
সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, বিরোধী দলীয় চীফ হুইপ, সংসদ সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT