দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মুম্বইয়ে ৫৩ সাংবাদিক করোনা আক্রান্ত

মুম্বইয়ে ৫৩ সাংবাদিক করোনা আক্রান্ত

হেলথ ডেস্ক, ২১ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যে হাজার হাজার সংবাদকর্মী লকডাউনের সময়ে মানুষের কাছে একেবারের নীচুতলার খবর পৌঁছে দিচ্ছেন তারাও এবার করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। দেশের নানা প্রান্ত থেকেই সাংবাদিকদের করোনা আক্রান্ত হবার খবর ইতস্ততভাবে পাওয়া যাচ্ছিল। কিন্তু মঙ্গলবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মুম্বইয়ের ৫০ জনের বেশি সাংবাদিক, বিশেষ করে চিত্রসাংবাদিকদের করোনায় আক্রান্ত হওয়াকে চিন্তার বলে জানিয়েছেন। এরপরেই তিনি সব সংবাদপত্র ও মিডিয়া হাউজে সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা ও সতর্কতা নিশ্চিত করার ব্যাপারে অ্যাডভাইজরি দেয়ার কথা জানিয়েছেন। ভারতের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। মুম্বইয়েও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে পুর করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মুম্বইয়ের ৫৩ জন সাংবাদিক। সম্প্রতি পুর করপোরেশনের পক্ষ থেকে একটি বিশেষ ক্যাম্প করে সব সাংবাদিকের করোনা পরীক্ষা করা হয়েছে।

মোট ১৭১ জনের করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫৩ জন করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে এদের অধিকাংশের শরীরে করোনার কোনও উপসর্গ নেই। একটি হোটেলে এদের সকলকে আইসোলেশনে রাখা হয়েছে। এবার এদের কন্ট্যাক্ট ট্রেসিংয়ের কাজ শুরু হয়েছে । এই ঘটনায় কেন্দ্রীয় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে একটি বড় মিডিয়া হাউজের কয়েকজন সাংবাদিকও করোনা আক্রান্ত হয়েছেন। মোট ৪০ জনকে মুম্বইয়ের একটি হোটেলে রেখে করোনা নিয়ে সংবাদ কভারের ব্যবস্থা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT