দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মেঘনায় জাহাজে মৃত্যু বেড়ে ৭জন হলো

মেঘনায় জাহাজে মৃত্যু বেড়ে ৭জন হলো

চাঁদপুর, ২৩ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার তিন জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এছাড়া হাসপাতালে আরও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এর আগে সোমবার দুপুরে সারবাহী জাহাজ ‘এমভি আল-বাখেরা’ থেকে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা মো. রুবেল হোসেন এ তথ্য জানান।

 

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিকাল ৩টার দিকে কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজটির পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

 

প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে কোস্টগার্ড, পুলিশ ও নৌ বাহিনী সদস্যরা জাহাজটিতে উদ্ধারকাজ চালাচ্ছে।

 

চাঁদপুর নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, সার বহনকারী এমভি আল-বাখেরা নামের কার্গো জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার পর রবিবার দিন বা সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তদের কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT