দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মেসিকে হলুদ কার্ড দেওয়া সেই রেফারিকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠাল ফিফা

মেসিকে হলুদ কার্ড দেওয়া সেই রেফারিকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠাল ফিফা

স্পোর্টস ডেস্ক, ১২ ডিসেম্বর২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস মধ্যকার কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচটি টানটান উত্তেজনাপূর্ণ। কিন্তু সবকিছু ছাপিয়ে গেছেন ম্যাচের রেফারি ম্যাতেও লাহোজ। এদিন ম্যাচে একের পর এক কার্ড দেখিয়েছেন ফুটবলারদের। বাদ পড়েননি মেসিও। অতপর সেই রেফারিকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠাল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ওই ম্যাচে ফুটবল এবং কোচিং স্টাফের সদস্য মিলিয়ে ম্যাচে মোট ১৯টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। রেফারির এমন কর্মে ক্ষোভ প্রকাশ করেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে এই ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।’

উল্লেখ্য, লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৫তম মিনিটে মলিনা ও ৭৩তম মিনিটে লিওনেল মেসি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এক সময় মনে হচ্ছিলো সহজ জয়ই পেতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। কিন্তু শেষ মুহূর্তে উইঘোর্স্টের করা জোড়া গোলে সমতায় ফেরে ডাচরা। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করে স্কালোনির শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT