দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে

মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে৷ অথচ ভোটে জেতার পর দেরি না করে ইমরান ট্যুইটারে মোদিকে শুভেচ্ছা জানান৷ তারপর রবিবার প্রধানমন্ত্রীকে ফোন করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন৷ মোদি অবশ্য জানিয়ে দেন, আলোচনা হবে৷ তবে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করা দরকার৷ দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের আগে পাকিস্তানকে বিশ্বাস ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করতে হবে৷

৩০ মে রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন মোদি৷ অতিথি নিমন্ত্রণের তালিকাও প্রায় তৈরি৷ ‘প্রতিবেশী প্রথম’- এমন বিদেশনীতির উপর জোর দিয়ে তালিকা তৈরি করা হয়েছে৷ বিমস্টেক গোষ্ঠীভুক্ত ছয়টি দেশ বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভূটানের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ এর বাইরে ক্রেজ রিপাবলিকের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷

এসব নেতাদের বাইরে বিশ্বের শক্তিধর দেশের প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানানো নিয়েও জল্পনা চলছে৷ সরকারি তরফে কিছু জানানো না হলেও সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আমন্ত্রিতের তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিংপিং প্রমুখ৷ এরা প্রত্যেকেই মোদির জয়ের পর তাকে ফোন করে শুভেচ্ছা জানান৷

ইমরান খান যে মোদির শপথগ্রহণে ডাক পাননি তা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র৷ ২০১৪ সালে মোদি যখন প্রথম জিতে প্রধানমন্ত্রী হন তখন সার্ক গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়৷ তাতে সামিল ছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT