দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্ত পার হবেন না : ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া

মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্ত পার হবেন না : ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া

ঢাকা, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার রাজধানীর রাজমনি ক্রসিং, কাকরাইল ইন্টারসেকশনে ‘পথচারীর করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচী উদ্বোধনকালে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া পথচারীদের বলেছেন, আপনারা মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্ত পার হবেন না।

ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে ও ফুটপাতে চলাচল করা পথচারীদের আরও অধিক সচেতন করার লক্ষ্যে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ হতে চার ট্রাফিক বিভাগ এলাকায় ‘পথচারীর করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচী পালন করা হবে। এ কর্মসূচী ঢাকা মহানগরীর ১০০ টি ইন্টারসেকশনে একযোগে পালন করা হবে। যে সকল ইন্টারসেকশনে পথচারীরা বেশী অনিয়ম করে সেখানে তাদেরকে জড়ো করে ব্যানারে লিখিত স্লোগানগুলো পড়ানো ও নিয়ম মেনে চলতে উৎসাহিত করা হবে।

নিম্নলিখিত স্লোগানগুলো পথচারীদের মেনে চলতে ডিএমপি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, পথচারীদের উদ্দেশ্যে স্লোগানগুলো হলো, ফুটপাত দিয়ে চলাচল করুন। জেব্রা ক্রসিং অথবা ফুটওভারব্রীজ অথবা আন্ডারপাস দিয়ে পার হউন।

রাস্তা পার হতে ট্রাফিকের সিগন্যালের প্রতি দৃষ্টি রাখুন। ঝুঁকি নিয়ে যত্রতত্র রাস্তা পার হবেন না। গাড়ি চালু অবস্থায় ধৈর্য্য ধরে জেব্রা ক্রসিং এর মুখে অপেক্ষা করুন।
‘পথচারীর করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT