দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
 মো. জাহিদুর রহমান এমপির বহিষ্কারদেশ প্রত্যাহার করলো বিএনপি

 মো. জাহিদুর রহমান এমপির বহিষ্কারদেশ প্রত্যাহার করলো বিএনপি

ঢাকা, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একাদশ সংসদ নির্বাচনে সাংসদ হিসেবে শপথ নেয়ায় বহিষ্কার করা হয়েছিল ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত মো. জাহিদুর রহমানকে। এর তিন মাস পর জাহিদুরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। বৃহস্পতিবার দলটির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাহিদুর রহমানসহ দলের আরও সাতজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

গত ২৭ এপ্রিল জাহিদুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নিম্নবর্ণিত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- মো. জাহিদুর রহমান, সাবেক সভাপতি-পীরগঞ্জ উপজেলা বিএনপি জেলা-ঠাকুরগাঁও; রেবেকা সুলতানা, সাবেক সভাপতি-ফরিদগঞ্জ উপজেলা মহিলা দল, জেলা-চাঁদপুর; সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী, সাবেক প্রচার সম্পাদক-ফটিকছড়ি উপজেলা বিএনপি, জেলা-চট্রগ্রাম উত্তর; মোছা. তানিয়া খানম, সাবেক সভাপতি-বানিয়াচং উপজেলা মহিলা দল, জেলা-হবিগঞ্জ; মো. শাহজাহান কবির, সাবেক সভাপতি-বেতাগী উপজেলা বিএনপি, জেলা-বরগুনা; শাহনাজ বেগম, সাবেক মহিলা দল নেত্রী, চান্দনাইশ উপজেলা মহিলা দল, জেলা- চট্রগ্রাম উত্তর; দিলারা শিরিন, সাবেক সাংগঠনিক সম্পাদক-কুমিল্লা উত্তর মহিলা দল ও সাবেক সভানেত্রী মেঘনা উপজেলা মহিলা দল, জেলা-কুমিল্লা উত্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT