দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ম্যাচসেরার পুরস্কার মাহমুদউল্লাহ উৎসর্গ করলেন তার অসুস্থ ছেলেকে

ম্যাচসেরার পুরস্কার মাহমুদউল্লাহ উৎসর্গ করলেন তার অসুস্থ ছেলেকে

স্পোর্টস ডেস্ক, ৩১ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফরচুন বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ। ১৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুর ধাক্কা সামলে ২৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে দলকে ৪ উইকেটের জয় এনে দেন তিনি।

 

টস হেরে প্রথমে ব্যাট করে দুর্বার রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৭ রান। বড় লক্ষ্য তাড়ায় বরিশাল ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। মাহমুদউল্লাহর সঙ্গী হয়ে ফাহিম আশরাফও অপরাজিত থেকে ২১ বলে ৫৪ রান করেন।

 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ তার ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেন অসুস্থ ছেলেকে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলে রাইদ গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি। এই পুরস্কার আমি তাকে উৎসর্গ করছি। রাইদ, এটা তোমার জন্য। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই দেখা করব। বাবা তোমাকে ভালোবাসে।’

 

দলের সাফল্যের পেছনে সবার অবদান তুলে ধরতে ভুলেননি মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘দলের জন্য এমন ইনিংস খেলার সুযোগ দেয়ার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটা আমাদের জন্য দারুণ একটা শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে ভালো খেলা গুরুত্বপূর্ণ ছিল। এটা পুরোপুরি টিম ওয়ার্কের ফলাফল।’

 

উদ্বোধনী ম্যাচে এমন জয়ের পর ফরচুন বরিশাল আত্মবিশ্বাসী হয়ে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে বলেই ধারণা। মাহমুদউল্লাহর এই পারফরম্যান্স দলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT