দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যদি ফিট থাকি বিপিএলে খেলব, যতটুক পারি খেলতে থাকব : তামিম ইকবাল

যদি ফিট থাকি বিপিএলে খেলব, যতটুক পারি খেলতে থাকব : তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক, ১৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে চালিয়ে যাবেন ঘরোয়া ক্রিকেট। গুঞ্জন রয়েছে, শিগগিরই বিসিবিতে দেখা যেতে পারে তামিমকে। এ নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে বরিশালের জয়ের পর মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানে বিসিবিতে আসা প্রসঙ্গে তামিম বলেন, ‘এ মুহূর্তে নেই বলার মতো অবস্থায়। এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব। যতটুক পারি খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।’

 

চট্টগ্রাম পর্ব জয়ে শুরু করেছে ফরচুন বরিশাল। আজ ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তামিম জানালেন বরিশালের হয়ে এখনো সঠিক কম্বিনেশন খুঁজছেন তারা।

 

তিনি বলেন, ‘সঠিক কম্বিনেশন কী এখনও বলা কঠিন। ৬ ম্যাচ হয়ে গেছে। সামনের ম্যাচগুলোতেও দেখবেন কিছু পরিবর্তন আসবে। প্রতিটি দলের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুব জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব। প্রথম ২-৩ ম্যাচে দল একইরকম ছিল। এরপর দুটো বড় পরিবর্তন ছিল মেয়ার্স ও শাহীন। আজকের ম্যাচের জন্য কম্বিনেশন ভালো ছিল। কাল হয়ত ভিন্ন কিছু দেখবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT