দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যমুনার পানি বাড়তে থাকায় বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

যমুনার পানি বাড়তে থাকায় বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

ঢাকা, ১৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): যমুনার পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকায় বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হাজার হাজার মানুষ বন্যা রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে তিন উপজেলার ৪৭টি বিদ্যালয়। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে বানভাসি মানুষেরা। দুর্গতরা কোনো সহায়তা পায়নি বলে অভিযোগ করলেও এলাকার ইউপি সদস্যরা জানান, শুকনো খাবার দেয়া হচ্ছে।

গত দুদিন ধরে উজানের ঢলে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে সারিয়াকান্দি উপজেলার ৯টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজার পরিবারের ৪০ হাজার মানুষ।

এসব মানুষ, গরু-ছাগল সাংসারিক জিনিসপত্র নিয়ে বাঁধে এবং বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। এখন পর্যন্ত এসব মানুষের পাশে কোনো জনপ্রতিনিধি এবং সরকারি লোক সাহায্য নিয়ে এগিয়ে আসেনি বলে অভিযোগ তাদের।

বন্যায় সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার ৪৭টি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে।

তবে এলাকার সংসদ সদস্যের দাবি, দুর্গত মানুষগুলোর জন্য ইতোমধ্যে শুকনো খাবার দেয়া শুরু হয়েছে। দুই একদিনের মধ্যে চাল বিতরণ শুরু হবে।

বগুড়ায় এ পর্যন্ত ৫শ’ মেট্রিক টন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার, ৮ লাখ টাকা এবং ৫শ’ তাবু বরাদ্দ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT