দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যানবাহনহীন ঢাকার রাস্তা : যেন তিলোত্তমা ঢাকার অচেনা সড়ক

যানবাহনহীন ঢাকার রাস্তা : যেন তিলোত্তমা ঢাকার অচেনা সড়ক

ঢাকা, ০৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ঈদের অঘোষিত ৯ দিনের ছুটিতে রাজধানী এখন অনেকটাই ফাঁকা। নগরীর সড়কে নেই সেই চিরচেনা যানজট আর বাতাসে ধূলিকণা। নগরবাসী বলছেন, অন্য সময় যেখানে যেতে তিন সাড়ে তিনঘণ্টা সময় লাগতো, সেই পথে যেতে এখন সময় লাগছে মাত্র পঁচিশ থেকে ত্রিশ মিনিট। ফাঁকা ঢাকা পেয়ে তাই অনেকেই বেরিয়ে পড়েছেন আনন্দ উপভোগে। তিলোত্তমা ঢাকার অচেনা সড়ক। যেখানে কদিন আগেও ছিলো শব্দ দূষণে ভরা লম্বা যানজট আর কালো ধোয়ার ছড়াছড়ি সেই সড়কে এখন গাড়ি খুঁজে পাওয়াও যেন কঠিন।

ঈদের ছুটিতে কর্মব্যস্ত নগরবাসীর বড় একটি অংশই রাজধানী ছেড়ে নিজ শহরে ফিরে যাওয়ায় ঢাকার এই রূপ। ফাঁকা ঢাকার সৌন্দর্য দেখতে অনেকেই বেরিয়ে পড়েছেন আপনজনদের নিয়ে। মূল সড়কে গাড়ির চাপ না থাকায় কেউ বাইসাইকেল কেউবা আবার ঘুরছেন রিকশায় চড়ে।

একজন কিশোর বলেন, রাস্তা ফাঁকা তাই এই আনন্দে আমরা সাইকেল নিয়ে বের হয়েছি। আরেকজন বলেন, কালো ধোঁয়া নেই, যানজট নেই, মানুষ কম। এজন্য ঘুরতে বের হতে ভালোই লাগে।

ঢাকার সড়ক এমন ফাঁকা হওয়ায় সবচেয়ে খুশি চালক ও যাত্রীরা। নগরীর সিগনালগুলোতে দেখা যায় নি মোড় পার হবার জন্য অপেক্ষারত গাড়ির কোনো লাইনও। তারা বলছেন, তিন ঘণ্টার রাস্তা অনায়াসেই আধাঘণ্টায় যাওয়া যাচ্ছে। এছাড়া বাতাসে কালো ধোয়া বা অযথা হর্নের শব্দ না থাকতেও বেশ খুশি নগরবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT