দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ‘ইউক্রেন সংকট’ নিয়ে আলোচনা করতে প্রস্তুত : পুতিন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ‘ইউক্রেন সংকট’ নিয়ে আলোচনা করতে প্রস্তুত : পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ‘ইউক্রেন সংকট’ ঠেকানো যেত। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি। গত শুক্রবার রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন।

 

ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বললেন পুতিন।

 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশ দেন পুতিন। এ বিষয়ে ইঙ্গিত করে তিনি সাক্ষাৎকারে বলেন, ‘আমি (ট্রাম্পের) সঙ্গে একমত যে ২০২০ সালে যদি তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে ২০২২ সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না।’

 

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলছিলেন, তিনি এক দিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এ সমস্যা সমাধানে তাঁর ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত কেইথ কেলোগকে ১০০ দিন সময় দিয়েছেন।

 

ইউক্রেনে কীভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি। তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁকে বলেছেন, তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান। এ জন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।

 

গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও কথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, রাশিয়ার উচিত একটি চুক্তি করা। হয়তো তারাও একটি চুক্তি করতে চায়। আমি যা শুনেছি, তা থেকে মনে হয় পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন। যত দ্রুত সম্ভব আমরা বৈঠক করব।’

 

অন্যদিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পুতিনও আগ্রহী বলে মনে হচ্ছে। তিনি বলেন, রাশিয়া যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত।

 

সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, ‘এ বিষয়ে আলাপ–আলোচনার প্রয়োজন আছে, আমরা সব সময় এ কথা বলে আসছি। আমি এ বিষয়ে আবারও জোর দিয়ে বলছি যে আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT