দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয় জন। পুলিশ জানিয়েছে, ভার্জিনিয়া বিচ সিটির একজন কর্মী সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনটিতে গুলি চালিয়েছে। হামলাকারী ব্যক্তিও স্থানীয় সরকারের ওই কার্যালয়ে দীর্ঘদিনের কর্মী হিসাবে কাজ করতেন।

পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। আহত ছয়জনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। জানা যায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে গুলি করতে শুরু করে বন্দুকধারী ওই ব্যক্তি। এখানে সরকারি কয়েকটি ভবন রয়েছে।

এরপরেই পুলিশ এসে ভবনটি ঘিরে ফেলে এবং প্রতিষ্ঠানটিকে খালি করে ফেলতে শুরু করে। পুলিশ প্রধান জেমস কের্ভেরা জানিয়েছেন, বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করেও গুলি করতে শুরু করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন। হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা নিয়ে গবেষণাকারী ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভ এর তথ্য অনুযায়ী, এটি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ১৫০তম ব্যাপক গুলিবর্ষণের ঘটনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT