দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যুক্তরাষ্ট্র ও একটি ইহুদিবাদী রাষ্ট্রের নির্দেশেই সৌদি আরব ইরানের বিরুদ্ধে নেমেছে

যুক্তরাষ্ট্র ও একটি ইহুদিবাদী রাষ্ট্রের নির্দেশেই সৌদি আরব ইরানের বিরুদ্ধে নেমেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩১ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইরানের বিরুদ্ধে প্রচারণা চালাতে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের সহযোগী হিসেবে যোগ দিয়েছে সৌদি আরব। জিসিসি সম্মেলনে সৌদি বাদশাহ সালমানের মন্তব্যের প্রেক্ষিতে এ জবাব দিলো ইরান। বৃহ¯পতিবার জিসিসি সম্মেলনে সৌদি বাদশাহ তেহরানের ‘সন্ত্রাসবাদী’ কার্যক্রম দমনে আরব রাষ্ট্রগুলোর প্রতি আহবান করেন। এতে সৌদি তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করে সৌদি বাদশাহ নিজ স্বার্থ রক্ষার ঘোষণা দেন। তবে এ অভিযোগ অস্বীকার করে উল্টো সৌদি আরবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছে তেহরান।

এর আগে, মক্কায় ইরানকে মোকাবেলায় আরব রাষ্ট্র প্রধানদের নিয়ে জরুরি সম্মেলন ডাকেন বাদশাহ সালমান। জিসিসির এই জরুরি সভায় ইরানকে কঠিন ভাষায় আঘাত করেছেন কিং সালমান আব্দুল আজিজ। পরমাণু বোমা তৈরির চেষ্টা ও ইরানের ব্যালেস্টিক মিসাইল উৎপাদন মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।

এসময় উপস্থিত অন্যান্য আরব রাষ্ট্র প্রধানদের ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান কিং সালমান।
এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্বাস মুসাভি বলেন, আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্র ও একটি ইহুদিবাদি রাষ্ট্রের নির্দেশে সৌদি আরব ইরানের বিরুদ্ধে ব্যর্থ প্রচারণায় নেমেছে। এসময় তিনি বাদশাহ সালমানের তোলা ইরানের বিরুদ্ধে অভিযোগ নাকোচ করে দেন। শুক্রবার তার এ বক্তব্য প্রচার করেছে বার্তা সংস্থা ইরনা।

ইরানের রাজধানী তেহরান থেকে আল-জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি বলেন, ইরান মনে করে জিসিসি সম্মেলনে অংশ নেয়া সব আরব রাষ্ট্র সৌদি বাদশাহর সঙ্গে একমত হবে না। সৌদি আরবের সভায় ইরানের বিরুদ্ধে তোলা সকল অভিযোগও অস্বীকার করেছেন আব্বাস মুসাভি। বাসরাভি সেখানে ইরানী নেতাদের সঙ্গে কথা বলেছেন। ইরানী নেতারা বলেন, সৌদি আরব ওআইসির আয়োজশ হয়ে এ ক্ষমতার অপব্যবহার করছে। একইসঙ্গে মুসলিম নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে দেশটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT